বানারীপাড়া ফেরি ঘাটে অবৈধ দখল উচ্ছেদ: ১২ দোকান গুঁড়িয়ে মালামাল নিলামে বিক্রি

দখলদারিত্বের সাথে দলের কোনো নেতাকর্মী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে..
Eidok-এ শেয়ার
বানারীপাড়া ফেরি ঘাটে অবৈধ দখল উচ্ছেদ: ১২ দোকান গুঁড়িয়ে মালামাল নিলামে বিক্রি
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় ফেরি ঘাট এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম মুনীবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান চলাকালে সরকারি সম্পত্তিতে সদ্য দখলকৃত ১২টি দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়। পরে ভেঙে ফেলা এসব দোকানের কাঠ ও অন্যান্য সরঞ্জামাদি নিলামে তোলা হলে ৩০ হাজার টাকায় তা বিক্রি করা হয়। যারা মালামালগুলো উদ্ধার বা উত্তোলন কাজে নিয়োজিত ছিল, তারাই নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এগুলো কিনে নেয়।
​উচ্ছেদ অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। এ সময় তারা দখলদারদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "দখলদারিত্বের সাথে দলের কোনো নেতাকর্মী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের পরিচয় দিয়ে অবৈধ দখলের কোনো সুযোগ নেই।"
​এদিকে, ১২টি দোকান উচ্ছেদ করা হলেও ফেরি ঘাট এলাকায় এখনো ৩০ থেকে ৩২টি অবৈধ দোকান রয়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জনস্বার্থে এবং সরকারি জায়গা রক্ষায় অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলোও দ্রুত ভেঙে ফেলার জোর দাবি জানান এলাকাবাসী।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 20 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 91 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ