এক হাত নেই, তবুও থেমে নেই সানিয়া রাজাপুরে বিশেষ শিক্ষার্থীর স্বপ্ন… | আই নিউজ বিডি

এক হাত নেই, তবুও থেমে নেই সানিয়া রাজাপুরে বিশেষ শিক্ষার্থীর স্বপ্ন জয়ের লড়াই

ঝালকাঠির রাজাপুরের অদম্য সানিয়া: জন্মগত প্রতিবন্ধকতা জয় করে নিজেকে প্রমাণের পথে..
Eidok-এ শেয়ার
এক হাত নেই, তবুও থেমে নেই সানিয়া রাজাপুরে বিশেষ শিক্ষার্থীর স্বপ্ন জয়ের লড়াই
ছবি: সংগৃহীত

 

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামের এক অসাধারণ শিশু সানিয়া আক্তার। জন্মগতভাবে একটি হাত না থাকলেও সীমাবদ্ধতাকে জয় করে নিজেকে প্রমাণের পথে এগিয়ে চলেছে সে। রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এই শিক্ষার্থী ইতোমধ্যে পাঠদান, খেলাধুলা, নৃত্য, সুমধুর কণ্ঠে গান, আবৃত্তি এবং আচরণগত দক্ষতায় নিজেকে “বিশেষ শিক্ষার্থী” হিসেবে পরিচিত করে তুলেছে।

শিক্ষক ও সহপাঠীদের কাছে সানিয়া শুধুই একজন শিক্ষার্থী নয়—সে অনুপ্রেরণার নাম। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সাবলীল অংশগ্রহণ সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে নৃত্য ও গানে তার পারদর্শিতা প্রশংসা কুড়িয়েছে বহুবার।

নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে সানিয়া বলে, “আমি পড়ালেখাসহ সব বিষয়ে একজন বিশেষ ব্যক্তি হতে চাই। এজন্য আমার প্রয়োজন সবার সহযোগিতা।” সে আরও জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে সবসময় উৎসাহ ও সহায়তা দিয়ে আসছেন। সবার কাছে সে দোয়া কামনা করেছে।

সানিয়ার মা রাশিদা বেগম বলেন, “আমার মেয়ে ছোট থেকেই মেধাবী। যে কাজেই অংশ নেয়, সাফল্য পায়। কিন্তু আমাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক কিছুই করতে পারি না। সহযোগিতা পেলে মেয়ের স্বপ্ন পূরণে এগিয়ে নিতে পারতাম।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জানান, “সানিয়া নিঃসন্দেহে একজন মেধাবী ও বিশেষ শিক্ষার্থী। সব বিষয়ে তার আগ্রহ ও দক্ষতা রয়েছে, বিশেষ করে নৃত্যে সে চমৎকার। আমি তার প্রতি আলাদা যত্ন নিয়ে থাকি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

প্রতিবন্ধকতা যে মানুষের স্বপ্নকে থামাতে পারে না—তার উজ্জ্বল উদাহরণ সানিয়া। সমাজের সহানুভূতি ও সহযোগিতা পেলে একদিন হয়তো সে নিজের পরিচয়ে আলোকিত করবে পুরো দেশকে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Balita sa Distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Balita sa Distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 70 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Balita sa Distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Balita sa Distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Balita sa Distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Balita sa Distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Balita sa Distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 62 Views