নেত্রকোণার পূর্বধলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী ভূমি কমিশনার জনাব তাসনীম জাহান, বাংলাদেশ স্কাউটস পূর্বধলা উপজেলার কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব রেবেকা সুলতানা, সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম (এএলটি), যুগ্ম সম্পাদক জনাব আফসরী বেগম এবং জেলা স্কাউট লিডার জনাব মোহাম্মদ শহীদ মিয়া। এছাড়াও বাংলাদেশ স্কাউটস, নেত্রকোণা জেলার নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একটি আদর্শ সমাজ গঠনে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্কাউটস দিবস | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Không có bình luận nào được tìm thấy