স্বাস্থ্য সচেতনতায় দোয়ারাবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন | আই নিউজ বিডি

স্বাস্থ্য সচেতনতায় দোয়ারাবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

মামুম মুন্সী, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি..
Eidok-এ শেয়ার
স্বাস্থ্য সচেতনতায় দোয়ারাবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শাখাওয়াত ইসলাম এবং ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু সালেহীন খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্বাস্থ্য মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে বিভিন্ন রোগব্যাধি প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views