মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শাখাওয়াত ইসলাম এবং ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু সালেহীন খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্বাস্থ্য মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে বিভিন্ন রোগব্যাধি প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।