রাণীশংকৈল–হরিপুরে বিপুল জ্বালানি তেলসহ আটক সিন্ডিকেটের কথিত হোতা | আই নিউজ বিডি

রাণীশংকৈল–হরিপুরে বিপুল জ্বালানি তেলসহ আটক সিন্ডিকেটের কথিত হোতা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আসাদুল ইসলাম ওরফে মামুন নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেলস..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈল–হরিপুরে বিপুল জ্বালানি তেলসহ আটক সিন্ডিকেটের কথিত হোতা
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আসাদুল ইসলাম ওরফে মামুন নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেলসহ আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই দুই উপজেলায় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাচার করে আসছে। মঙ্গলবার সন্দেহজনকভাবে একটি যানবাহনে বিপুল পরিমাণ তেল বহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা সেটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির সময় প্রায় ১ হাজার লিটার পেট্রোল ও ১ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় আসাদুল ইসলাম ওরফে মামুনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

 

খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন এবং জব্দ করা জ্বালানি তেলসহ থানায় নিয়ে যান।

 

এলাকাবাসীর অভিযোগ, আটক আসাদুল ওরফে মামুন রাণীশংকৈল ও হরিপুর অঞ্চলে সক্রিয় একটি তেল সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও পাচারের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এতে স্থানীয়ভাবে প্রায়ই জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন বলেও অভিযোগ করেন তারা।

 

স্থানীয়দের এমন তৎপরতায় অবৈধ তেল পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। সচেতন মহলের মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জব্দকৃত জ্বালানি তেলের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Forbrydelse গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Forbrydelse নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Forbrydelse দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Forbrydelse দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Forbrydelse সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Forbrydelse ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Forbrydelse শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views