কিম জং উন: বিশ্বের সবচেয়ে রহস্যময় একনায়কের অজানা জীবন ও উত্থানের… | আই নিউজ বিডি

কিম জং উন: বিশ্বের সবচেয়ে রহস্যময় একনায়কের অজানা জীবন ও উত্থানের কাহিনী..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
কিম জং উন: বিশ্বের সবচেয়ে রহস্যময় একনায়কের অজানা জীবন ও উত্থানের কাহিনী..
কিম জং উন: বিশ্বের সবচেয়ে রহস্যময় একনায়কের অজানা জীবন ও উত্থানের কাহিনী..
ছবি: সংগৃহীত
তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই লাজুক ছেলেটিই একদিন বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক হুমকি হয়ে দাঁড়াবে।..

উত্তর কোরিয়ার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় দেশ এবং তার দাপুটে একনায়ক কিম জং উনের ছবি। 'জিস্ট' (Jist) চ্যানেলের সাম্প্রতিক এক তথ্যচিত্রে কিম জং উনের শৈশব, শিক্ষা এবং তার নিষ্ঠুর শাসনের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে।

১৯৪৮ সালের আগে উত্তর ও দক্ষিণ কোরিয়া একটি অখণ্ড রাষ্ট্র ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যকার 'শীতল যুদ্ধ'-এর ফলে ৩৮ প্যারালাল রেখা বরাবর দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিম জং উনের দাদা কিম ইল সাং ছিলেন এই দেশের প্রথম একনায়ক। এরপর তার বাবা কিম জং ইল এবং ২০১১ সালে বাবার মৃত্যুর পর মাত্র ২৭-২৮ বছর বয়সে কিম জং উন ক্ষমতায় বসেন।

কিম জং উন তার শৈশবের একটি বড় সময় সুইজারল্যান্ডে কাটিয়েছেন। সেখানে তিনি 'চোল-পাক' এবং 'পাক-উন' নামক ছদ্মনামে পড়াশোনা করতেন। তিনি জার্মান ও ইংরেজি ভাষায় দক্ষ এবং বাস্কেটবল খেলতে দারুণ পছন্দ করতেন। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই লাজুক ছেলেটিই একদিন বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক হুমকি হয়ে দাঁড়াবে।

ক্ষমতা ধরে রাখতে কিম জং উন নিজের পরিবারের সদস্যদেরও ছাড় দেননি।

  • ফুফাকে হত্যা: ২০১৩ সালে নিজের ফুফা এবং কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জ্যাং সং থেককে দেশদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেন কিম। দাবি করা হয়, তাকে জীবন্ত ক্ষুধার্ত কুকুরের খাঁচায় ফেলে দিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল।

  • ভাইকে বিষপ্রয়োগে হত্যা: ২০১৭ সালে মালয়েশিয়ার বিমানবন্দরে কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে প্রকাশ্য দিবালোকে বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করে হত্যা করা হয়।

কিমের শাসনে উত্তর কোরিয়ার নাগরিকদের জীবন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে।

  • চুলের ছাঁট ও পোশাক: সেখানে নাগরিকরা কোন স্টাইলে চুল কাটবেন বা কী পোশাক পরবেন, তা সরকার নির্ধারিত তালিকার বাইরে হতে পারে না। জিন্স প্যান্ট পরা সেখানে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ হিসেবে অপরাধ হিসেবে গণ্য হয়।

  • ইন্টারনেট ও ধর্ম: সেখানে সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের কোনো সুযোগ নেই। ধর্ম পালন করা বা বাইবেল রাখা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এমনকি কোনো ব্যক্তি অপরাধ করলে তার তিন প্রজন্ম পর্যন্ত সাজা ভোগ করতে হয়।

উত্তর কোরিয়ার চরম অর্থনৈতিক সংকট ও অনাহার থাকলেও কিম জং উন পারমাণবিক বোমা তৈরিতে বিপুল অর্থ ব্যয় করেছেন। তিনি এ পর্যন্ত ৬ বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছেন। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারাও কিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভয় পান মূলত তার হাতে থাকা পারমাণবিক অস্ত্রের কারণেই।

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে প্রায়ই নানারকম গুজব শোনা যায়। সম্প্রতি তার ১৩ বছর বয়সী মেয়ে কিম জু-আয়ে-কে বিভিন্ন সামরিক কুচকাওয়াজ ও অনুষ্ঠানে তার সাথে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, কিম জং উনের পর উত্তর কোরিয়ার রাজদণ্ড তার মেয়ের হাতেই উঠতে পারে।

Ingen kommentarer fundet


News Card Generator