ভূঞাপুরে অবৈধ জ্বালানি তেল জব্দ, কালোবাজারির অভিযোগে মামলা | আই নিউজ বিডি

ভূঞাপুরে অবৈধ জ্বালানি তেল জব্দ, কালোবাজারির অভিযোগে মামলা

****
Eidok-এ শেয়ার
ভূঞাপুরে অবৈধ জ্বালানি তেল জব্দ, কালোবাজারির অভিযোগে মামলা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কালোবাজারির অভিযোগে সবুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি উপস্থিত ছিলেন না।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভারই পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের নেতৃত্বে এবং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানের উপস্থিতিতে একটি টিনশেড বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সাদা ও নীল প্লাস্টিক কন্টেইনারসহ বিভিন্ন বোতলে সংরক্ষিত মোট ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য ১১ হাজার ৬০০ টাকা। এ ছাড়া জ্বালানি তেল বিক্রির কাজে ব্যবহৃত একটি ফানেল ও কয়েকটি খালি বোতলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ মিয়া (৪০) দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। 

অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এসময় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

 

উল্লেখ্য, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় অবৈধভাবে পণ্য মজুদ ও কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views