জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ৩ দফা দাবিতে ফটক সভা ও… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অস্থায়ী ভবন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরি সভাপতি  এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জায়েদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, দাবি আদায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফটক সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ফটক সভাস্থল থেকে বের হয়ে অত্র চিনিকলের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Noticias del distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 53 Views