কাশিয়ানীতে ১৭৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

কাশিয়ানীতে ১৭৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
Podijeli na Eidoku
কাশিয়ানীতে ১৭৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
Foto: arhiva

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেনসিডিল সদৃশ মাদকসহ (উইনসেরেক্স) তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার মোঃ হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪), মোঃ তরিকুল ইসলাম (৪২) ও মোঃ শাহারিয়ার হোসেন (২৫)।

 

র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা পৌনে একটার দিকে মধুমতি সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের হেফাজতে থাকা ১৭৯ বোতল মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা সাতক্ষীরা থেকে মাদকের চালানটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

 

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।

 

কাশিয়ানী থানার পুলিশ জানায়, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিকেলে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ  ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ Zločin সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ 6 Views সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন Zločin সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 127 Views মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় Zločin মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা Zločin কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Zločin গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 87 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Zločin চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 92 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Zločin সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 Views