বগুড়া শেরপুরে পাওনা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: যুবককে মারধর ও ২ লাখ… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে পাওনা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: যুবককে মারধর ও ২ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

বগুড়ার শেরপুর উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ রায়হান কবির (৩১) নামে এক যুবককে বেধড়ক মারধর ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে পাওনা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: যুবককে মারধর ও ২ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
ছবি: সংগৃহীত

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ভুক্তভোগী রায়হান কবির বাদী হয়ে প্রতিবেশী মোঃ মুজাহিদুল ইসলাম পারভেজ (৩৪)-এর বিরুদ্ধে শেরপুর থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পারভেজ মৃত আমিনুল ইসলাম মিন্টুর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রায়হান কবির শেরুয়া বটতলার ‘মলি অটো এ্যান্ড মুজাহিদ চাউল কল’-এর সামনে দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে পারভেজ তাকে গালিগালাজ করেন। এ সময় রায়হান প্রতিবাদ করলে তাকে জোরপূর্বক চাউল কলের ভেতরে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাঁশের লাঠি দিয়ে রায়হানের ডান কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় এবং তার পকেটে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পারভেজ রায়হানকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত রায়হান কবিরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী রায়হান কবির বলেন,
“পরিকল্পিতভাবে আমাকে আটকিয়ে মারধর করা হয়েছে এবং আমার ব্যবসার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”.

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Преступление নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 39 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Преступление দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 11 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Преступление দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 51 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Преступление সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 59 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Преступление ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 26 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Преступление শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Преступление চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views