ডুমুরিয়ার মৎস্য ঘের ব্যবসায়ীকে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবন নাশের হুমকি! .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডুমুরিয়ার মৎস্য ঘের ব্যবসায়ীকে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবন নাশের হুমকি! ..

LATIF MORAL avatar   
LATIF MORAL
ডুমুরিয়ার মৎস্য ঘের ব্যবসায়ীকে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবন নাশের হুমকি! ..
ডুমুরিয়ার মৎস্য ঘের ব্যবসায়ীকে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবন নাশের হুমকি! ..
ছবি: সংগৃহীত
****

 

 

এবার অজ্ঞাত পরিচয় ব্যক্তি কর্তৃক ডুমুরিয়ার এক মৎস্য ঘের ব্যবসায়ীকে ডাকযোগে  চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

 এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী আলমগীর কবির পাভেল সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

ইতোপূর্বে ওই ব্যবসায়ীকে  ডুমুরিয়া এলাকায় প্রকাশ্যে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে ছিলো।

 

থানা পুলিশ ও ভূক্তভোগী ব্যবসায়ী সুত্রে জানা গেছে, 

খুলনা নগরীর গোবরচাকা এলাকার বাসিন্দা ও মৎস্য ঘের ব্যবসায়ী আলমগীর কবির পাভেলকে এবার অজ্ঞাত পরিচয় ব্যক্তি কর্তৃক ডাকযোগে হত্যার হুমকি দিয়ে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে। 

গত ৩১ মার্চ তারিখে ডাকযোগে তার নগরীর গোবরচাকা এলাকার ঠিকানায় এ চিঠি পাঠানো হয়েছে। পাঠানো চিঠিতে লেখা রয়েছে,'আগের দিন বেঁচে গেছিস। তোর কিন্তুু নিস্তার নাই। কিন্তু শেষ একটা সুযোগ পেয়ে গেলি। কাফনের কাপড় আগে পাঠালাম,কারণ পরের বার সময় পাবিনা। কাপড় দেখ আর দিন গুনতে থাক। তোর ব্যবসা প্রতিষ্ঠানও থাকবে না, তুই ও থাকবিনা।' চিঠির খামে প্রেরক হিসেবে লেখা রয়েছে 'সুনিল মন্ডল'। 

ভূক্তভোগী ব্যবসায়ী আলমগীর কবির পাভেল জানান, দীর্ঘ দিন যাবৎ তিনি  ডুমুরিয়ার কাকমারী এলাকায় মৎস্য ঘের ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া খুলনা নগরীতেও তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৯ ফেব্রুয়ারী সকালে মৎস্য ঘেরের জন্যে ডুমুরিয়া কলেজের পার্শ্বে অবস্হিত বাঁশ বিক্রয় কেন্দ্রে বাঁশ কেনার জন্যে আসলে অজ্ঞাত পরিচয়ের ৪/৫ জন ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে অতর্কিত ভাবে পাভেল কে মারপিট করে এবং তার কাছে থাকা সাড়ে ২১ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। 

 এ বিষয়ে তিনি আরো জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের পট পরিবর্তেন পর থেকে একটি কুচক্রী মহল তার ব্যবসায়িক ক্ষতিসহ নানাবিধ হুমকি ধামকি দিয়ে আসছে। ওই মহলটি অজ্ঞাত নামা ব্যক্তিদের দিয়ে তার টাকা ছিনতাই এবং ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দিচ্ছে বলে তিনি ধারনা করছেন ।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার এস,আই  বিপন খান  জানান, অভিযোগটি তদন্ত শেষে  পরবর্তি আইনগত ব্যবস্হা নেয়া হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator