সবুজ চট্টগ্রাম গড়তে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণের সূচনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সবুজ চট্টগ্রাম গড়তে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণের সূচনা..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সবুজ চট্টগ্রাম গড়তে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণের সূচনা..
সবুজ চট্টগ্রাম গড়তে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণের সূচনা..
ছবি: সংগৃহীত
সবুজ চট্টগ্রাম গড়তে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণের সূচনা
সবুজ চট্টগ্রাম গড়তে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণের সূচনা
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুণ্ডের ফৌজদারহাট লিংক রোড এলাকায় অবস্থিত ডিসি পার্কে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ১০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এতে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। এর বিরূপ প্রভাব থেকে দেশ ও জনগণকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি জানান, সরকারের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, ডিসি পার্কের এই কর্মসূচি তারই একটি অংশ। প্রথম ধাপে ৫৪ প্রজা‌তির ২ হাজার বৃক্ষ‌রোপণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ১০ হাজার  বৃক্ষ‌রোপণ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না; মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচির মাধ্যমে বৃক্ষ‌রোপ‌ণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাও অন্যতম লক্ষ্য।
জেলা প্রশাসক জানান, ডিসি পার্ককে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের ফলে পার্কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এটি একটি সবুজ ও নির্মল পরিবেশে পরিণত হবে, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator