জামালপুরে ঐতিহ্যবাহী মেলা ঘিরে আবারও সচেতনতার ডাক। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালপুরে ঐতিহ্যবাহী মেলা ঘিরে আবারও সচেতনতার ডাক।

S.M Mizanur  Rahman Mizan avatar   
S.M Mizanur Rahman Mizan
জামালপুরে ঐতিহ্যবাহী মেলা ঘিরে আবারও সচেতনতার ডাক।
জামালপুরে ঐতিহ্যবাহী মেলা ঘিরে আবারও সচেতনতার ডাক।
ছবি: সংগৃহীত
হযরত শাহ কামাল (র.) এর মাজার কেন্দ্রিক বার্ষিক মেলাকে ঘিরে ২০২৬ সালের প্রস্তুতি শুরু হলেও, স্থানীয়দের মাঝে মাদক, অশ্লীলতা ও শব্দদূষণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মেলা শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি..

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে এই মেলাকে ঘিরে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ ও শব্দদূষণ রোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণে মেলাটি দীর্ঘদিন পর প্রথমবারের মতো মাদকমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরে আসে।

তবে এবারের মেলাকে সামনে রেখে আশঙ্কা করা হচ্ছে, কিছু অসাধু চক্র আবারও মাদক আখড়া, ডেরা ও অবৈধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে। অভিযোগ রয়েছে, মেলা কমিটির সঙ্গে জড়িত কিছু প্রভাবশালী ব্যক্তি অর্থের লোভে এসব কার্যক্রমকে প্রশ্রয় দিতে পারে।

এ বিষয়ে সচেতন নাগরিকরা জানিয়েছেন, “২০২৫ সালের মতো এবারও যদি প্রশাসন কঠোর অবস্থান নেয়, তাহলে মেলাটি সুন্দর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে। অন্যথায় পুরোনো পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।”

প্রশাসনের প্রতি স্থানীয়দের জোর দাবি—গত বছরের সফলতা ধরে রেখে ২০২৬ সালের দুরমুঠ মেলাকেও সম্পূর্ণ মাদকমুক্ত, শালীন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন নিশ্চিত করা হোক।

একই সঙ্গে জামালপুর জেলার সকল সচেতন নাগরিক, সামাজিক সংগঠন ও তরুণদের আবারও ঐক্যবদ্ধ হয়ে এ উদ্যোগে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator