শেরপুরে জমি দখলে বাধা দেওয়ায় হামলা, ভুক্তভোগীর কাছে ৩০ লাখ টাকা… | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে জমি দখলে বাধা দেওয়ায় হামলা, ভুক্তভোগীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি

বগুড়ার শেরপুরে প্রমিজান মেটাল কোম্পানির কেনা জমি জোরপূর্বক পাশের ইটভাটার মালিক ফিরোজ আহম্মেদ দখলে নেওয়ার চেষ্টা করে ও ৩০ লাখ টাকা চাঁদা দাবিকরে এবং বাধা দেওয়ায় হামলা করে কোম্পানির কয়েকজন কর্মীকে গুরুত..
Eidok-এ শেয়ার
শেরপুরে জমি দখলে বাধা দেওয়ায় হামলা, ভুক্তভোগীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি জাহাঙ্গীর আলম।  
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রমিজান মেটাল কোম্পানির প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, মির্জাপুর (রাজাপুর) এলাকায় তাদের কোম্পানির কেনা জমির পাশেই অভিযুক্ত ফিরোজ আহম্মেদের একটি ইটভাটা রয়েছে। অভিযুক্তরা ওই জমি তাদের ভাটার জন্য লিজ নিতে চায়। কোম্পানির মালিক কামাল হোসেন লিজ দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেয়।
এরই জেরে গত ২ এপ্রিল সকাল ১১টার দিকে ফিরোজ হোসেন ও তার ছেলে আ. রহিমসহ  রাবিকুলসহ অজ্ঞাত ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে কোম্পানির লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়।
তারেদ হামলায় প্রমিজান মেটাল কোম্পানির কর্মী ইয়াসিন আরাফাত জিহাদ মাথায় বাঁশের লাঠির আঘাতে গুরুতর আহত হন এবং তার কান দিয়ে রক্তক্ষরণ হয়। এছাড়া মো. আলাউদ্দিন নামের আরেক কর্মীকে এলোপাতাড়ি মারধর করে তার পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ব্যাপারে অভিযুক্ত ফিরোজ আহম্মেদ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, তারাই আমাদের ক্ষতি করেছে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসর ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রমান হলে মামলা রেকর্ড করা হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Преступление থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Преступление সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Преступление কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views