অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম
অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম
ছবি: সংগৃহীত
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থতার কারণে থানার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওসি অসুস্থ হয়ে পড়ায় থানায় সেবা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। অভিযোগ গ্রহণ, তদন্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রভাব পড়ছে, ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন।এদিকে, ওসি মিজানুর রহমানের পরিবার ও ঘনিষ্ঠজনরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। স্থানীয় এলাকাবাসীও তার সুস্থতা কামনা করছেন এবং আশা প্রকাশ করছেন যে, তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করে থানার কার্যক্রম স্বাভাবিক রাখা হোক, যাতে সাধারণ জনগণ নির্বিঘ্নে সেবা পেতে পারেন।

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator