নাগরপুরে বিনামূল্যে পাট, তিল ও সার বিতরণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে বিনামূল্যে পাট, তিল ও সার বিতরণ

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে বিনামূল্যে পাট, তিল ও সার বিতরণ
নাগরপুরে বিনামূল্যে পাট, তিল ও সার বিতরণ
ছবি: সংগৃহীত
নাগরপুরে বিনামূল্যে পাট, তিল ও সার বিতরণ

 

সিপন'রানা(নাগরপুর)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল এবং উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মোট ১,০৫০ জন কৃষককে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা, সিনিয়র সভাপতি মো. আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল মোমিন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব এবং পাট কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ অন্যান্যরা।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এই ধরনের প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষিতে আগ্রহ আরও বাড়বে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator