নাগরপুরে ১,০৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন প্রণোদনা বিতরণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে ১,০৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন প্রণোদনা বিতরণ

Md.Shamimul Haque avatar   
Md.Shamimul Haque
নাগরপুরে ১,০৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন প্রণোদনা বিতরণ
নাগরপুরে ১,০৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন প্রণোদনা বিতরণ
ছবি: সংগৃহীত
উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে নাগরপুরে ১০৫০ কৃষক কে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।..

 

প্রতিনিধি  নাগরপুর, টাঙ্গাইল
মো.শামীমুল হক (চাতক) 

টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট, তিল ও উফশী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১২টি ইউনিয়নের কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করে উপজেলা কৃষি অধিদপ্তর। প্রতিটি কৃষককে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator