জয়পুরহাটে হঠাৎ করেই এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: চরম… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে হঠাৎ করেই এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: চরম ভোগান্তিতে ভোক্তারা

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে হঠাৎ করেই এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: চরম ভোগান্তিতে ভোক্তারা
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে হঠাৎ করেই ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। ২-৩ দিনের ব্যবধানে এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানির মূল্য ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগেও বিভিন্ন কোম্পানির ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারিসহ বিক্রি হচ্ছিল ১৪৭০ থেকে ১৫০০ টাকায়। তবে বর্তমানে সেই একই সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানো হবে এমন খবরে কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করে তাদের কাছ থেকে পাইকারি ১৯০০ টাকা দাম নিচ্ছেন ঠিকই কিন্তু কোন রিসিভ দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে তারাও হোমডেলিভারি চার্জসহ ভোক্তাদের কাছে ১৯৫০ থেকে ২০০০হাজার টাকায় বিক্রি করছেন।

একাধিক ভোক্তা জানান, হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে তারা বিপাকে পড়েছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রান্নার গ্যাসের খরচ বহন করা কঠিন হয়ে উঠেছে। আগে যেখানে ১৫০০ টাকায় গ্যাস পাওয়া যেত, এখন প্রায় ২০০০ টাকা দিতে হচ্ছে। এতে সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে।

উল্লেখ্য গত মার্চ মাসের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের মূল্য নির্ধারণ করেছে ১৩৪১ টাকা। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানো হবে এমন খবরে ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে ১৯০০ টাকা দাম নিচ্ছেন। আর দুই হাজার টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Nouvelles du district খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 54 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Nouvelles du district ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 38 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 41 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 72 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 40 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views