ময়মনসিংহ

ময়মনসিংহ অনলাইন প্রেসক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নবগঠিত এই প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রবিন বরকত উল্যাহ।..
Eidok-এ শেয়ার
ময়মনসিংহ অনলাইন প্রেসক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ময়মনসিংহ অনলাইন প্রেসক্লাব। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নবগঠিত এই প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রবিন বরকত উল্যাহ। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তাদের নেতৃত্বে ময়মনসিংহ অঞ্চলে অনলাইন সাংবাদিকতায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রেসক্লাবের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায়, ৩৬ নম্বর মুক্তিযোদ্ধা সরণিতে। এখান থেকেই সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিষ্ঠাকালীন ঘোষণায় নেতৃবৃন্দ বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমাদের মূল লক্ষ্য।

আমরা কোনো প্রকার পক্ষপাতিত্ব নয়, বরং তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তারা আরও জানান, অনলাইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ আয়োজন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার করতে প্রেসক্লাব নিয়মিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

নবগঠিত এই সংগঠনের সফলতা কামনায় দেশ-বিদেশের সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সচেতন মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 11 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 ভিউ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি জেলার খবর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 ভিউ ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি জেলার খবর ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 ভিউ