মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান: জরিমানা ১ লাখ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান: জরিমানা ১ লাখ

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান:  জরিমানা ১ লাখ
মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান:  জরিমানা ১ লাখ
ছবি: সংগৃহীত
****
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত অভিযানে জামাল মিয়াকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এসময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত জামাল মিয়া চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্বার আলীর ছেলে।
 
অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator