মোল্লাহাটে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি | আই নিউজ বিডি

মোল্লাহাটে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মোল্লাহাটে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:..
Eidok-এ শেয়ার
মোল্লাহাটে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সাংবাদিককে ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী (২৩) মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান চৌধুরী গত ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন, গত ২৮ মার্চ ২০২৬ (শনিবার) রাত আনুমানিক ১১টা ০৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি +৮৮০৯৬৪৪৯৬৪৪১৯ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৯৯৬৬৮০০০৪ নম্বরে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলেন, “তুই সত্যি সত্যি নিউজ করিস, তোর খবর আছে, তোকে দেখে নেব, তোকে খুন জখম করিব”—এভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী মাহফুজুর রহমান চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানে দৈনিক দেশের পত্র ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি মোল্লাহাট প্রেস ক্লাবের সদস্য।
উল্লেখ্য, মাহফুজুর রহমান চৌধুরীর পিতা মরহুম মোঃ জাকির হোসেন চৌধুরী গাড়ফা-গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 53 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views