ঝালকাঠির সুতালড়িতে ফেসবুক লাইভে পিতা–দুই ছেলের বিষপান, ‘সাগর’ নাম… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির সুতালড়িতে ফেসবুক লাইভে পিতা–দুই ছেলের বিষপান, ‘সাগর’ নাম ঘিরে রহস্য

লাইভে বন্ধুকে দায়ী করার অভিযোগ, তিনজনই চিকিৎসাধীন
Eidok-এ শেয়ার
ঝালকাঠির সুতালড়িতে ফেসবুক লাইভে পিতা–দুই ছেলের বিষপান, ‘সাগর’ নাম ঘিরে রহস্য
ছবি: সংগৃহীত

 শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে এক পিতা নিজে বিষপান করে তার দুই ছেলেকেও বিষপান করানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামের এক বন্ধুকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন। লাইভে তিনি বলেন, “সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি... আমাদের তুই কোন খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম... আমরা সবাই চলে গেলাম।” এরপরই তিনি বিষপান করেন এবং তার দুই পুত্র—নিবীড় ও আবিরকেও বিষপান করান বলে অভিযোগ উঠে।

রাকিবের প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল জানান, “মাগরিবের আগ মুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি তিনজনই ছটফট করছে। বিষের গন্ধ পেয়ে দ্রুত তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাই।”

ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় নতুন করে রহস্য তৈরি করেছে ‘সাগর’ নামটি। স্থানীয়দের দাবি, রাকিবের ঘনিষ্ঠদের মধ্যে ‘সাগর’ নামে কাউকে তারা চেনেন না বা তার সঙ্গে এমন কাউকে চলাফেরা করতেও দেখেননি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার সময় রাকিবের স্ত্রী বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। পুরো ঘটনার কারণ ও ‘সাগর’ নামের ব্যক্তির পরিচয় উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ חדשות המחוז ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 22 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা חדשות המחוז ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 54 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 21 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 42 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল חדשות המחוז জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 50 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের חדשות המחוז ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 31 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন חדשות המחוז সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 37 Views