কাগজে-কলমে এতিম শিশুর দীর্ঘ তালিকা। সেই তালিকার বিপরীতে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে সরকারি সহায়তা (ক্যাপিটেশন গ্রান্ট) হিসেবে আসছে মোটা অঙ্কের টাকা। কিন্তু বাস্তবে সেই এতিমখানায় নেই কোনো এতিম শিশুর অস্তিত্ব, নেই কোনো শিক্ষা কার্যক্রম। পটুয়াখালীর জেলার পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে সেখানকার উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সনদ এতিমখানায় গত ২৩ বছর ধরে এভাবেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৩ কোটি টাকার বেশি আত্মসাৎ করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর ২০০৩ সাল থেকেই ভুয়া এতিম দেখিয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে বরাদ্দ নিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৫৭ হাজার টাকা করে সরকারি বরাদ্দ পাচ্ছে। সেই হিসেবে মাসিক বরাদ্দ ৫৭,০০০ টাকা
বার্ষিক বরাদ্দ ১৩,৬৮,০০০ টাকা। ২০০৩ থেকে বর্তমান ২০২৬ সাল পর্যন্ত ২৩ বছরে মোট আত্মসাৎ ৩ কোটি টাকার বেশি।
সরেজমিনে উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সনদ এতিমখানায় গিয়ে দেখা যায়, এতিমখানার সাইনবোর্ড থাকলেও ভেতরে কোনো শিশুর কোলাহল নেই। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে এখানে কোনো এতিম শিশুকে নিয়মিত থাকতে বা খাবার খেতে দেখা যায়নি। অথচ সরকারি খাতায় নিয়মিত শিশুদের খাবার, পোশাক ও ঔষধ বাবদ বরাদ্দের টাকা উত্তোলন করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় সমাজসেবা অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতি বছর এতিমদের ভুয়া তালিকা জমা দিয়ে এই বরাদ্দ নবায়ন করা হয়। যখনই অডিট বা পরিদর্শনের সময় আসে, তখন আশপাশের বাড়ি বা মাদ্রাসা থেকে কিছু শিশু এনে বসিয়ে রাখা হয়। পরিদর্শন শেষ হলে তারা আবার চলে যায়। বিষয়টি স্বীকার করে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অ: দা:) এস এম শাহজাদা । তিনি আরও বলেন, বিগত সময়ে এটির বরাদ্ধ বন্ধের জন্য যেসব উপজেলা সমাজসেবা অফসার চেষ্টা করেছেন তাদের একাধিক জনকে ফারুক বদলি করার চেষ্টা করেছেন।
এলাকাবাসী জানান, "এটি একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান। এতিমদের হকের টাকা কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিলে পকেটে ভরছেন। আমরা চাই এই দুর্নীতির তদন্ত হোক এবং সরকারি টাকার হিসাব আদায় করা হোক।"
এ বিষয়ে এতিমখানা কর্ণধার ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি সদুত্তর দিতে ব্যর্থ হন।
উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সনদ এতিমখানায় গিয়ে দেখা যায়, এতিমখানার সাইনবোর্ড থাকলেও ভেতরে কোনো শিশুর কোলাহল নেই। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে এখানে কোনো এতিম শিশুকে নিয়মিত থাকতে বা খাবার খেতে দেখা যায়নি। অথচ সরকারি খাতায় নিয়মিত শিশুদের খাবার, পোশাক ও ঔষধ বাবদ বরাদ্দের টাকা উত্তোলন করা হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
نظرات 0