ঝালকাঠীর কাঁঠালিয়ায় ২৫ মণ ওজনের ‘দানব’ খটক মাছ, নিলামে বিক্রি আড়াই… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠীর কাঁঠালিয়ায় ২৫ মণ ওজনের ‘দানব’ খটক মাছ, নিলামে বিক্রি আড়াই লাখ টাকায়

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকারের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত), যার ওজন আনুমানিক ২৫ মণ। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে মাছটি আমুয়া মৎস্য বন্দরে নিলামে তোলা হ..
Eidok-এ শেয়ার
ঝালকাঠীর কাঁঠালিয়ায় ২৫ মণ ওজনের ‘দানব’ খটক মাছ, নিলামে বিক্রি আড়াই লাখ টাকায়
ছবি: সংগৃহীত

 

জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছটি ধরে ট্রলারে করে নিয়ে আসেন। পরে সেটি টমটম গাড়িতে করে আমুয়া মৎস্য বন্দরে আনা হলে বিশাল আকৃতির এই মাছটি দেখতে ভিড় জমায় শত শত মানুষ। স্থানীয়দের কাছে ‘বঙ্গোপসাগরের দানব’ নামে পরিচিত এই মাছটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

স্থানীয় জেলেরা জানান, কাঁঠালিয়া উপজেলা থেকে বঙ্গোপসাগরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার হওয়ায় এখানকার অনেক জেলে নিয়মিত গভীর সমুদ্রে মাছ ধরতে যান। দীর্ঘদিন পর এত বড় আকৃতির মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

মাছটি নিলামে কিনে নেন আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই সরদার। তিনি জানান, “এত বড় মাছ অনেকদিন পর পাওয়া গেছে। খবর ছড়িয়ে পড়তেই মানুষ ভিড় করে। মাছটি বেশি দামে বিক্রির আশায় পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে নেওয়া হচ্ছে। পরে টুকরো করে বিক্রি করা হবে।”

এ ঘটনায় স্থানীয় মাছ বাজারে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জেলেদের মাঝে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা חדשות המחוז মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ חדשות המחוז ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা חדשות המחוז ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল חדשות המחוז জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের חדשות המחוז ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views