বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১২ জনের..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

নিহত মতিউর রহমান উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের ভাতিজি মোমেনা খাতুন কিছুদিন আগে একই গ্রামের বেলাল হোসেনকে ৭৫ হাজার টাকা ধার দেন। এর বিনিময়ে বেলাল হোসেন তাকে একটি জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন ধরে টাকা বা জমি কোনটিই দিচ্ছিলেন না। গত ২১ মার্চ মতিউর রহমান পাওনা টাকা চাইতে বেলালের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ২২ মার্চ বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন মতিউর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে গত ২৮ মার্চ (শনিবার) আবারও হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বেলাল হোসেন (৫৬)সহ ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, খোদা বক্স (৫৬), মো. রুবেল (২৭), মো. শাহাদৎ হোসেন (২৮), মো. জাফর আলী(২৫), মো. মিল্লাত হোসেন(২২), মো. জাহিদ (২৯), মো. স্বপন (১৯), মো. নুর আলম (৪০), মো. মোস্তফা (৩২), মোছা. জাহেদা বেগম (৩৫) ও মোছা. বেলি বেগম (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান, “মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Tội phạm দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 48 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Tội phạm চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 40 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Tội phạm মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 105 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Tội phạm কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 57 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Tội phạm আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 74 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Tội phạm সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Tội phạm থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views