‎মোংলায় অবৈধ ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল মজুদের সন্ধান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎মোংলায় অবৈধ ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল মজুদের সন্ধান

রবি ডাকুয়া avatar   
রবি ডাকুয়া
‎মোংলায় অবৈধ ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল মজুদের সন্ধান
‎মোংলায় অবৈধ ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল মজুদের সন্ধান
ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধিঃ
‎
‎মোংলায় যমুনা অয়েল কম্পানি লিমিটেডের মোংলা অয়েল ইনস্টলেশনে অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, এনএসআই ও পুলিশের যৌথ বাহিনী। এ বিষয়ে পরবর্তী সব ব্যব..

‎কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীরা এ প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন।
‎
‎
‎তিনি আরো জানান, এতে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুদ পাওয়া যায়। অবৈধভাবে মজুদ তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
‎
‎বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস বলেন, ‘এ ঘটনায় আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বরাবর একটি প্রতিবেদন দিয়েছি।
‎
‎
‎বিপিসি কর্তৃপক্ষই এ বিষয়ে পরবর্তী সব ব্যবস্থা গ্রহণ করবে।’

没有找到评论


News Card Generator