বরগুনার তালতলীতে মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজ ধস, দুই আরোহী আহত | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার তালতলীতে মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজ ধস, দুই আরোহী আহত

জেলা প্রতিনিধি,বরগুনা ।।
Eidok-এ শেয়ার
বরগুনার তালতলীতে মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজ ধস, দুই আরোহী আহত
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী- কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলের ব্রিজটি দিয়ে মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজ ধসে ভেঙে খালে পড়ে গেছে। এতে দুই আরোহী খালে পড়ে গিয়ে আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টার দিকে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে যায় যায়। এতে ওই এলাকার হাজারো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, ২০০৭ সালে ছোটবগী-কড়ইবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য গেন্ডামাড়া খালের ওপর ব্রিজটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। কিন্তু ব্রিজটি নির্মাণের পারে আর সংস্কার করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন। শনিবার সকালে মটরসাইকেল পারাপার হওয়ায় সময় ব্রিজটি ভেঙে পড়ে যায়। এসময় মটরসাইকেল দুই আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজটি ভেঙে যাওয়া গেন্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ছোটবগী, গেন্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা, উম্মুল কুরা স্কুল কলেজ মাদ্রাসা গুলোর শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, 'বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 68 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস জেলার খবর গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 ভিউ বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 ভিউ