সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই | আই নিউজ বিডি

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই
Condividi su Eidok
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই
Foto: archivio
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি :
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোর সব মালামাল ধ্বংস হয়ে গেছে এবং খামারের ২৩টি গবাদিপশু পুড়ে মারা গেছে। ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি দোকান সম্পূর্ণ ধ্বংস হয় এবং ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’ খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, তাদের দোকানগুলোতে থাকা সকল মালামালও আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
খামারের মালিক হাবিবুর রহমান জানান, তার খামারে মোট ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। আগুন লাগার পর একটি গরু কোনোভাবে বের করা গেলেও বাকিগুলো বাঁচানো সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
স্থানীয়রা বলেন, পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত খামারসহ আশপাশে ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিয়ে ভিন্নমত রয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মি: আহসান জানান, খবর পাওয়ার পর রাত ১২:৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৮ কিমি। তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি এবং উদ্ধারকৃত মালামাল প্রায় ১৫ লাখ টাকার। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
ক্ষতিগ্রস্ত ৫টি দোকানদার ও খামার মালিক জানান, তাদের ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Notizie del distretto শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 30 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Notizie del distretto কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 32 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Notizie del distretto মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 36 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notizie del distretto সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 62 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views