ইসলামপুরে অবৈধভাবে অকটেন-পেট্রোল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি

ইসলামপুরে অবৈধভাবে অকটেন-পেট্রোল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা..

S.M Mizanur  Rahman Mizan avatar   
S.M Mizanur Rahman Mizan
ইসলামপুরে অবৈধভাবে অকটেন-পেট্রোল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা..
ইসলামপুরে অবৈধভাবে অকটেন-পেট্রোল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে অকটেন ও পেট্রোল মজুদ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।..

আজ ২৭ মার্চ ২০২৬ তারিখে উপজেলার মন্ডলপাড়া ও গাঁওকুড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে অকটেন/পেট্রোল মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করেননি।

 

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

نظری یافت نشد


News Card Generator