বরগুনায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬। দিনের শুরুতে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি।
বৃহস্পতিবার ২৬মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সার্কিট হাউজসংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ডিসপ্লের মধ্য দিয়ে দিনটিকে মহিমান্বিত করা হয়।
শুরুতে জেলা প্রশাসক মিস্ তাছলিমা আক্তার এরপর জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ সারিবদ্ধভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এদিকে জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শপথ পাঠ করেন। তিনি বলেন ৫৬ বছর পরেও দেশ পূর্ণ স্বাধীনতা পায়নি। সাধারণ মানুষও ভুয়া মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সঠিক চেতনা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
এরপর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ডিসপ্লে, পুরস্কার বিতরণ ও সর্বশেষ শিল্পকলায় স্বাধীনতা দিবসে জাতির বীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী প্রদান ও মহান মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের অবদান এবং শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুস্ঠানটিকে অলংকৃত করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন… | আই নিউজ বিডি
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0