কঠোর বার্তা; মাদক ও জুয়ায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে জিরো টলারেন্স

প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষায় আইজিপি  মো. আলী হোসেন ফকিরের কঠোর নির্দেশ—চিহ্নিত হলেই বিভাগীয় ব্যবস্থা..
Eidok پر شیئر
কঠোর বার্তা; মাদক ও জুয়ায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে জিরো টলারেন্স
تصویر: ماخوذ
বাংলাদেশ পুলিশ বাহিনীর ভেতরে শৃঙ্খলা, নৈতিকতা এবং আইনের শাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। মাদকাসক্তি ও জুয়া কার্যক্রমে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সারা দেশের ইউনিট প্রধানদের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছেন।
 
★ নির্দেশনার প্রেক্ষাপট; ইমেজ সংকটে পুলিশ বাহিনী :
 
আইজিপি স্বাক্ষরিত অফিসিয়াল চিঠিতে উল্লেখ করা হয় _ সম্প্রতি কিছু পুলিশ সদস্যের মধ্যে অবৈধ জুয়া খেলা ও মাদক সেবনের প্রবণতা উদ্বেগজনকভাবে দৃশ্যমান। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়ায়:
 
• পুলিশের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
• জনসাধারণের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে।
 
• আইন প্রয়োগকারী সংস্থার নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে।
 
 
আইজিপি স্পষ্টভাবে উল্লেখ করেন_ 
 
এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে সুনিবিড় মনিটরিং, গোয়েন্দা নজরদারি এবং প্রশাসনিক হস্তক্ষেপ অপরিহার্য।
 
 
★ আইনি বিশ্লেষণ; শাস্তির ভিত্তি :
 
মাদক ও জুয়া—উভয়ই বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিম্নোক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ সম্ভব।
 
• Narcotics Control Act 2018 :
 
মাদক সেবন, বহন, সংরক্ষণ বা ব্যবসার সাথে সম্পৃক্ততা শাস্তিযোগ্য অপরাধ।
দোষ প্রমাণিত হলে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়ই হতে পারে।
 
 
• Public Gambling Act 1867 :
 
জুয়া খেলা ও পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়।
 
 
• Police Regulations Bengal 1943 :
 
পুলিশ সদস্যদের জন্য কঠোর আচরণবিধি নির্ধারিত,অনৈতিক বা অসদাচরণ প্রমাণিত হলে _ 
চাকরিচ্যুতি, সাময়িক বরখাস্ত, পদাবনতি, বিভাগীয় শাস্তি - অর্থাৎ, এই নির্দেশনা শুধু প্রশাসনিক নয়—এটি সরাসরি আইনগত জবাবদিহিতা নিশ্চিত করার একটি প্রয়াস।
 
 
★ প্রশাসনিক ব্যবস্থা; ‘ফোকাল পয়েন্ট’ কৌশল :
 
আইজিপির নির্দেশনায় প্রতিটি ইউনিট, থানা ও ফাঁড়িতে একজন করে ‘ফোকাল পয়েন্ট কর্মকর্তা’ নিয়োগের কথা বলা হয়েছে, যাদের দায়িত্ব হবে:
 
• সন্দেহভাজন সদস্যদের ওপর নজরদারি,
 
• তথ্য সংগ্রহ ও যাচাই,
 
• দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করা।
 
এটি মূলত একটি ডিসেন্ট্রালাইজড মনিটরিং মডেল, যা মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
 
 
★ বিশেষজ্ঞ মতামত; প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ইতিবাচক :
 
সাবেক আইজিপি আবদুল কাইয়ুম এই উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন _
 
মাদক ও জুয়া সমাজে ভয়াবহ অবক্ষয়ের সৃষ্টি করছে।পুলিশও সমাজের অংশ হওয়ায় এর প্রভাব পড়া অস্বাভাবিক নয়।
তবে দ্রুত চিহ্নিত না করলে এটি বাহিনীর ভেতরে ছড়িয়ে পড়তে পারে।
 
অন্যদিকে, ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান _ 
 
ইতোমধ্যে কিছু সদস্যকে গোপন নজরদারিতে আনা হয়েছে।
পূর্বে চালু হওয়া ডোপ টেস্ট রিপোর্ট পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
★ বিশ্লেষণ; কেন এই নির্দেশনা গুরুত্বপূর্ণ :
 
এই উদ্যোগকে কয়েকটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় _ 
 
• Rule of Law শক্তিশালী হবে।
 
• Police Accountability বৃদ্ধি পাবে।
 
• Public Trust পুনরুদ্ধারে সহায়ক হবে।
 
• বাহিনীর ভেতরে নৈতিক শুদ্ধি অভিযান হিসেবে কাজ করবে।
 
“নিজেদের শুদ্ধ না করলে আইন প্রয়োগ প্রশ্নবিদ্ধ”
 
আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে পুলিশের উপর জনগণের আস্থা নির্ভর করে তাদের নৈতিকতা ও পেশাগত সততার উপর। মাদক ও জুয়ার মতো অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের এই নির্দেশনা—শুধু শৃঙ্খলা প্রতিষ্ঠাই নয়, বরং রাষ্ট্রের আইনের শাসনকে কার্যকর করার একটি অপরিহার্য ধাপ।
 
এখন দেখার বিষয়—এই নির্দেশনা মাঠপর্যায়ে কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় এবং তা পুলিশের ভাবমূর্তি পুনর্গঠনে কতটা ভূমিকা রাখে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প دیگر ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন دیگر বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 166 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views