যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পটুয়াখালী জেলা শহরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমনের নেতৃত্বে বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এই শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0