মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালের প্রথম প্রহরে মাধবপুর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
পরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শৃঙ্খলাবদ্ধ প্যারেড ও মনোমুগ্ধকর প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। উপজেলা নির্বাহী অফিসার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় তেলিয়াপাড়া চা বাগানে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে স্বাধীনতার ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের চেতনা তুলে ধরা হয়। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসজুড়ে মাধবপুরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক পরিবেশনা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মহান স্বাধীনতার গৌরব উদযাপন করেন।

לא נמצאו הערות


News Card Generator