চাটখিল প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চাটখিল প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

Asadullah Ghalib avatar   
Asadullah Ghalib
চাটখিল প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত
চাটখিল প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
****

নোয়াখালীর চাটখিল প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম মাহমুদ, অর্থ-সম্পাদক জসিম মাহমুদ, নির্বাহী সদস্য দ্বীন মোহাম্মদ ও মামুন হোসেন, চাটখিল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, সাংবাদিক কামরুল কানন, আবদুল আউয়াল সালেহ, গোলাম সারোয়ার জুয়েল, ইসমাইল হোসেন প্রমুখ।   

সভায় প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, প্রেসক্লাব একটা রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্রীয় নিয়ম-নীতি মেনেই চাটখিল প্রেসক্লাব পরিচালিত হয়। এই সংগঠনের সাথে সাংবাদিকদের বিভিন্ন নামধারী সংগঠনের তুলনা হয় না। তিনি প্রকৃত সাংবাদিকদের কে ঐক্যবদ্ধ থেকে ঐতিহ্যবাহী চাটখিল প্রেসক্লাব পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ, দপ্তর সম্পাদক আসাদুল্লাহ্ গালিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বাবর, মো. হানিফ, আলমগীর হোসেন হিরু, শাহ-আলম সহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator