ঝালকাঠিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঝালকাঠিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
ঝালকাঠিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ
ঝালকাঠিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ
ছবি: সংগৃহীত
ঝালকাঠি জেলা সংবাদদাতাঃ

 

২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মরণে ঝালকাঠিতে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার (২৫ মার্চ) বিকেলে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।


ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেন।


আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা ও মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ দিবস জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হলেও স্বাধীনতার চেতনা জাগ্রত করার অন্যতম প্রেরণা।


এ সময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।


অনুষ্ঠান শেষে ১৯৭১ সালের গণহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator