নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
ছবি: সংগৃহীত
নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ, চাঁদাবাজি, ভূমি দখলসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বহিষ্কৃত নেতা মো. রফিজ উদ্দিনের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Ingen kommentarer fundet


News Card Generator