২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা—হারুন আল রশীদ | আই নিউজ বিডি

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা—হারুন আল রশীদ..

বাগেরহাট প্রতিনিধি avatar   
বাগেরহাট প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা—হারুন আল রশীদ..
২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা—হারুন আল রশীদ..
ছবি: সংগৃহীত
২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা—হারুন আল রশীদ।

বাগেরহাট জেলা প্রতিনিধি ঃ..

 ২৫ মার্চ Genocide Day উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক  মোঃ হারুন আল রশীদ।
এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতাপ্রিয় বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের ২৫ মার্চ এক ভয়াবহ ও কালো অধ্যায়। ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর নির্মম গণহত্যা চালায়।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়। এই গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত।
হারুন আল রশীদ বলেন, ২৫ মার্চের সেই নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদেই শুরু হয় মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধ, যা পরবর্তীতে নয় মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধে রূপ নেয়।
তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনায় একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শেষে তিনি মহান আল্লাহর কাছে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

نظری یافت نشد


News Card Generator