চড়ফ্যাশনে পারিবারিক ঝামেলা মীমাংশায় গিয়ে মোঃ মাকসুদ মুন্সীকে ফাসানোর… | আই নিউজ বিডি

চড়ফ্যাশনে পারিবারিক ঝামেলা মীমাংশায় গিয়ে মোঃ মাকসুদ মুন্সীকে ফাসানোর অভিযোগ আঃ রবের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড (চর ফকিরা) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে।..
Eidok-এ শেয়ার
চড়ফ্যাশনে পারিবারিক ঝামেলা মীমাংশায় গিয়ে মোঃ মাকসুদ মুন্সীকে ফাসানোর অভিযোগ আঃ রবের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে অনুসারে, ৩ বোন আমেনা, আছিয়া, সুরমা জমি সংক্রান্ত বিরোধে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় বোন আমেনা ছোট বোনের উপর ক্ষিপ্ত হয়ে হামলা করে, ছুট বোন মাটিতে লুটিয়ে পড়ে তবুও নির্যাতন থামায়নি আমেনা।

 

ঘটনাস্থলে তাদের স্বামী উপস্থিত থাকার পরও প্রত্যক্ষদর্শী আব্দুর রব ওই ঝামেলায় হস্তক্ষেপ করেন।

 

অভিযোগ অনুযায়ী, ঝামেলার সময় আব্দুর রব মহিলাদের শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দেন, বিশেষ করে তখন তাদের পোশাক-পরিস্থিতি সংবেদনশীল ছিল। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা মনে করছেন, তার এ আচরণ পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে।

একই ঘটনায় আঃ রব তৃতীয় পক্ষ হয়ে উপস্থিত ভেকু মালিক মোঃ মাকসুদ মুন্সীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেন যে, তিনি ৫০ হাজার টাকা দাবি করেছেন তার অনাকাঙ্ক্ষিত আচরণ কে ধামাচাপা দেওয়ার জন্য।

 

তবে স্থানীয় তদন্তে জানা যায়, মোঃ মাকসুদ মুন্সী একজন সৎ ও সম্মানিত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এবং গরীব ও অসহায় মানুষের সহায়তায় নিয়োজিত। তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি বা জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ নেই।

মোঃ মাকসুদ মুন্সী হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। 

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন:

“আমি সৎভাবে ব্যবসা করি। আমার বিরুদ্ধে কোনো জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ নেই। জমি সংক্রান্ত ঝামেলায় আমি বলেছি—দলিল যার, জমি তার। স্থানীয় নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। এরপরেও আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আঃ রব দীর্ঘদিন ধরে ঘটনার বড় বোন আমেনার  সঙ্গে ব্যক্তিগত সু-সম্পর্ক বজায় রাখতে মোঃ মাকসুদ মুন্সীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। ফলে তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় নেতা-কর্মী ও সচেতন জনগণকে সতর্ক করে বলা হয়েছে, মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views