রাজৈর গ্রাম থেকে কিশোরী লাশ উদ্ধার | আই নিউজ বিডি

রাজৈর গ্রাম থেকে কিশোরী লাশ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় রিয়ামনি (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ।..
Eidok-এ শেয়ার
রাজৈর গ্রাম থেকে কিশোরী লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

রক্তাক্ত অবস্থায় রাজৈর গ্রামের হাওলাদার বাড়ির সামনে রাস্তায় পড়ে ছিলো ওই কিশোরীর লাশ।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোররাতে  উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর হাওলাদার বাড়ির সামনে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় জামে মসজিদের ইমাম। 

খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির বলেন,সকালে মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বলেন,তার বাড়ির সামনে ইটের রাস্তায় এক কিশোরীর লাশ পড়ে আছে। তখন তিনি গিয়ে দেখেন,রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই কিশোরীর মৃতদেহ। তার ধারণা রাতে কেউ মেরে সেখানে ফেলে রেখেছে। 

কিশোরী রিয়া মনিকে লালনপালন করা নানী হালিমা বেগম জানান,রিয়া মনির মাকে তিনি তার কাছে রেখে লালনপালন করেছেন। রিয়া মনির মা-বাবা কাজের উদ্যেশ্যে চিটাগং থাকেন। গতকাল সোমবার বিকালে খোন্তাকাটা গ্রামের তার নিজ বাড়ি থেকে ঘুরতে বের হহয়েছিল রিয়া মনি। পরে রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। সকালে খুঁজতে বের হয়ে শোনেন রিয়াকে খুন করা হয়েছে,রাস্তায় তার লাশ পড়ে আছে। এরপর এসে দেখেন তার পালিত নাতির লাশ। শরণখোলা থানার ওসি মো: শামিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন,খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে রিয়া মনি নামে এক কিশোরীর লাশ পড়ে আছে শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কিভাবে ওই কিশোরী মারা গেছে,না হত্যার শিকার হয়েছে তা ময়নাতদন্তের পরে বলা যাবে। 




टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views