আড়াই বছরের মুক্তিযোদ্ধা, ৪১ বছর বয়সে সাব রেজিস্ট্রার ভূয়া মুজিবনগর সরকারের কর্মচারী হয়েও পটুয়াখালী সদর উপজেলার সাব রেজিস্ট্রার হিসেবে বহাল তবিয়তেই আছেন মোহাম্মদ ফারুক। ১৯৭১ সালের ২৬ শে মার্চ যার বয়স ছিলো ২ বছর ১০ মাস। ভারতের কোচবিহারে গিয়েও নাকি তিনি মুক্তিযুদ্ধ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন। পলিটিকাল মোটিভেটর রাজনৈতিক উৎসাহদাতা হিসেবে মুজিবনগর সরকারের কর্মচারীর সনদ নিয়েছেন। যার প্রতিদানরূপ মুজিবনগর সরকারের কর্মচারীর কোটায় ২০০৯ সালে নিজের ৪১ বছর বয়সে সাব রেজিস্ট্রার এর চাকরি পেয়েছেন শিশু মুক্তিযোদ্ধা ফারুক। ২ বছর ১০ মাস বয়সে ফারুকের মুক্তিযুদ্ধের সনদটি সম্পূর্ণ জাল। ২০১০ সালে সরকারি তদন্ত প্রতিবেদনে উঠে আসে মোহাম্মদ ফারুকসহ ১৯০ জন মুজিব নগর সরকারের কর্মচারী সেজে জালিয়াতি করে পেয়েছেন সাব রেজিস্ট্রার এর চাকরি। অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ ফারুক এর স্থায়ী নিবাস ভোলার চরফ্যাশনে তুলার হাটে রয়েছে বহুতল বাড়ি। ফারুকের স্ত্রী এর নামে এ বাড়ি। মোহাম্মদ ফারুকের শ্যালিকা ঝর্ণা বেগমের দেয়া তথ্য মতে, মুক্তিযুদ্ধের সময় ফারুকের বাবা, দাদা মুক্তিযোদ্ধা ছিলেন আমার দুলাভাই (ফারুক) মুক্তিযুদ্ধ না করলেও তিনি উত্তরাধিকার সুত্রে একজন মুক্তিযোদ্ধা শেখ মুজিব যেমন প্রেসিডেন্ট ছিলেন সেভাবে তার মেয়ে শেখ হাসিনা ও প্রেসিডেন্ট হয়েছেন এভাবে আমার দুলাভাই ও মুক্তিযোদ্ধা হয়েছেন। যার ঘরে একসময় ভাত ছিলো না ছেড়া লুঙ্গি পড়তেন সেই ফারুক মিয়া সাব রেজিস্ট্রার চাকরি পেয়ে গড়েছেন বাড়ি গাড়িসহ ঢাকায় ফ্লাট ও কিনেছেন তিনি। চরফ্যাশনে বারেক মাওলানার বাড়িতে করেছেন বাগানবাড়ি। স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামেও করেছেন সম্পদের পাহাড়। এলাকাবাসী জানান, রাজনৈতিক যোগসুত্র টাকার বিনিময়ে এসব সুবিধা ভাগিয়েছেন ফারুক। এ বিষয়ে মোহাম্মদ ফারুকের কাছে একাধিকবার জানতে চাইলে তিনি এর কোন উত্তর দেননি। আর কয়েক বছরের মধ্যেই অবসরে যাবেন ফারুক ইতিহাস হয়ে থাকবে যে, মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়েও এদেশে সরকারি চাকরি করা যায় এবং অবসরে ও যাওয়া যায় ।
অবিশ্বাস্য জালিয়াতি: আড়াই বছর বয়সে ‘মুক্তিযোদ্ধা’ সেই কোটায় পটুয়াখালী সদর উপজেলা সাব রেজিষ্টার ফারুক ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
অবিশ্বাস্য জালিয়াতি: আড়াই বছর বয়সে ‘মুক্তিযোদ্ধা’ সেই কোটায় পটুয়াখালী সদর উপজেলা সাব রেজিষ্টার ফারুক ।..
ছবি: সংগৃহীত
Inga kommentarer hittades