অবিশ্বাস্য জালিয়াতি: আড়াই বছর বয়সে ‘মুক্তিযোদ্ধা’ সেই কোটায়… | আই নিউজ বিডি

পটুয়াখালী

অবিশ্বাস্য জালিয়াতি: আড়াই  বছর বয়সে ‘মুক্তিযোদ্ধা’ সেই কোটায় পটুয়াখালী সদর উপজেলা  সাব রেজিষ্টার ফারুক

স্টাফ রিপোর্টার :
Eidok-এ শেয়ার
অবিশ্বাস্য জালিয়াতি: আড়াই  বছর বয়সে ‘মুক্তিযোদ্ধা’ সেই কোটায় পটুয়াখালী সদর উপজেলা  সাব রেজিষ্টার ফারুক
ছবি: সংগৃহীত

 আড়াই বছরের মুক্তিযোদ্ধা,  ৪১ বছর বয়সে সাব রেজিস্ট্রার ভূয়া মুজিবনগর সরকারের কর্মচারী হয়েও পটুয়াখালী সদর উপজেলার সাব রেজিস্ট্রার হিসেবে বহাল তবিয়তেই আছেন মোহাম্মদ ফারুক। ১৯৭১ সালের ২৬ শে মার্চ যার বয়স ছিলো ২ বছর ১০ মাস।  ভারতের কোচবিহারে গিয়েও নাকি তিনি মুক্তিযুদ্ধ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন। পলিটিকাল মোটিভেটর রাজনৈতিক উৎসাহদাতা হিসেবে মুজিবনগর সরকারের কর্মচারীর সনদ নিয়েছেন। যার প্রতিদানরূপ মুজিবনগর সরকারের কর্মচারীর কোটায় ২০০৯ সালে নিজের ৪১ বছর বয়সে সাব রেজিস্ট্রার এর চাকরি পেয়েছেন শিশু মুক্তিযোদ্ধা ফারুক। ২ বছর ১০ মাস বয়সে  ফারুকের মুক্তিযুদ্ধের সনদটি সম্পূর্ণ জাল। ২০১০ সালে সরকারি তদন্ত প্রতিবেদনে উঠে আসে মোহাম্মদ ফারুকসহ ১৯০ জন মুজিব নগর সরকারের কর্মচারী সেজে জালিয়াতি করে পেয়েছেন সাব রেজিস্ট্রার এর চাকরি। অনুসন্ধানে জানা যায়,  মোহাম্মদ ফারুক এর স্থায়ী নিবাস ভোলার চরফ্যাশনে তুলার হাটে রয়েছে বহুতল বাড়ি। ফারুকের স্ত্রী এর নামে এ বাড়ি। মোহাম্মদ ফারুকের শ্যালিকা ঝর্ণা বেগমের দেয়া তথ্য মতে,  মুক্তিযুদ্ধের সময় ফারুকের বাবা,  দাদা মুক্তিযোদ্ধা ছিলেন আমার দুলাভাই (ফারুক)  মুক্তিযুদ্ধ না করলেও তিনি উত্তরাধিকার সুত্রে একজন মুক্তিযোদ্ধা শেখ মুজিব যেমন প্রেসিডেন্ট ছিলেন সেভাবে তার মেয়ে শেখ হাসিনা ও প্রেসিডেন্ট হয়েছেন এভাবে  আমার দুলাভাই ও মুক্তিযোদ্ধা হয়েছেন। যার ঘরে একসময় ভাত ছিলো না ছেড়া লুঙ্গি পড়তেন সেই ফারুক মিয়া সাব রেজিস্ট্রার চাকরি পেয়ে গড়েছেন বাড়ি গাড়িসহ ঢাকায় ফ্লাট ও কিনেছেন তিনি। চরফ্যাশনে বারেক মাওলানার বাড়িতে করেছেন বাগানবাড়ি। স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামেও করেছেন সম্পদের পাহাড়। এলাকাবাসী জানান,  রাজনৈতিক যোগসুত্র টাকার বিনিময়ে এসব সুবিধা ভাগিয়েছেন ফারুক। এ বিষয়ে মোহাম্মদ ফারুকের কাছে একাধিকবার  জানতে চাইলে তিনি এর কোন উত্তর দেননি।   আর কয়েক বছরের মধ্যেই অবসরে যাবেন ফারুক ইতিহাস হয়ে থাকবে যে,  মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়েও এদেশে সরকারি চাকরি করা যায় এবং অবসরে ও যাওয়া যায় ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 25 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 61 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 46 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 114 ভিউ