ঈদ ছুটিতে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে প্রাক্তনদের প্রাণবন্ত… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঈদ ছুটিতে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে প্রাক্তনদের প্রাণবন্ত পুনর্মিলনী

ঝালকাঠি জেলা সংবাদদাতাঃ
Eidok-এ শেয়ার
ঈদ ছুটিতে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে প্রাক্তনদের প্রাণবন্ত পুনর্মিলনী
ছবি: সংগৃহীত

 

ঈদের ছুটিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে শতবর্ষী ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

দিনের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। এতে এসএসসি ৬১ ব্যাচ থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। উদ্বোধনী পর্বে প্রতীকী ঘণ্টা বাজানো, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, শপথবাক্য পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন করা হয়।
যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক পবিত্র কুমার দাস এবং সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম ও তাহমিদুর রহমান (জুবরাজ)। উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, সমাজ গঠনে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইসরাত সুলতানা বলেন, ঐতিহ্য ও কৃষ্টিকে ধারণ করে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই জাতির অগ্রগতি সম্ভব। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

পুনর্মিলনী ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আড্ডা, গান, স্মৃতিচারণা ও সেলফিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে ছিল স্মৃতিচারণা, বিনোদনমূলক অনুষ্ঠান, আতশবাজি, স্কুলের ইতিহাস নিয়ে তথ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া আলোচনা সভা, খেলাধুলা ও র‍্যাফল ড্রসহ নানা আয়োজন ছিল।

১৯০৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের বয়স বর্তমানে প্রায় ১১৭ বছর। পুনর্মিলনী উপলক্ষে সাজানো হয় পুরো ক্যাম্পাস। এতে অংশ নেন প্রায় দেড় হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী।

পুনর্মিলনীতে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থী রিয়াদ মাহমুদ বলেন, সহপাঠীদের সঙ্গে আবার একত্রিত হয়ে যেন ছাত্রজীবনে ফিরে যাওয়ার অনুভূতি হয়েছে। এসএসসি ৬১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক এস এম শাহজাহান বলেন, কর্মব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া বন্ধুদের সঙ্গে এভাবে আবার দেখা হবে, তা ভাবেননি।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক রাইয়ান কামাল জানান, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করতেই এ আয়োজন করা হয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা חדשות המחוז মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 3 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ חדשות המחוז ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা חדשות המחוז ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল חדשות המחוז জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের חדשות המחוז ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views