ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শাহাব উদ্দিন শিহাবের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব দোয়ারাবাজার সদর ইউনিয়নবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম নর-নারীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।..
Partager sur Eidok
ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শাহাব উদ্দিন শিহাবের শুভেচ্ছা
Photo : collectée




এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মধ্যে ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবার মাঝে ঈদের আনন্দ সমানভাবে ছড়িয়ে পড়ে। ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধির একটি অনন্য সুযোগ।
শাহাব উদ্দিন শিহাব দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য ও সুখী জীবন প্রত্যাশা করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé