ঠাকুরগাঁওয়ে পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় পেট্রোল না পাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা একটি পেট্রোল পাম্পের অফিস কক্ষ..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় পেট্রোল না পাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা একটি পেট্রোল পাম্পের অফিস কক্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হানিফ পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসা মোটরসাইকেল চালকসহ অনেক সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু পর্যাপ্ত পেট্রোল না থাকায় অনেকেই তেল নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

 

একপর্যায়ে উত্তেজিত জনতা পাম্পের ম্যানেজারের অফিস কক্ষ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে অফিস কক্ষের জানালা ও ভেতরের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

 

ঘটনার সময় পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Преступление গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Преступление নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Преступление দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Преступление দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Преступление সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Преступление ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Преступление শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views