মোল্লাহাটে অসহায়দের মাঝে এমপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ | আই নিউজ বিডি

মোল্লাহাটে অসহায়দের মাঝে এমপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

মোল্লাহাটে অসহায়দের মাঝে এমপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি ঃ..
Eidok-এ শেয়ার
মোল্লাহাটে অসহায়দের মাঝে এমপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্যের অনুকূলে অসহায় ও দুস্থদের মাঝে সরকারি বরাদ্দের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০১ (৯৫) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। এ সময় উপজেলার সাতটি ইউনিয়নের বাছাইকৃত ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, এসআই রাম প্রসাদ, উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, যুব শাখার সেক্রেটারি মোঃ পারভেজ আলমসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 21 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views