দুর্গাপুরে ৪ শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন- ব্যারিস্টার কায়সার কামাল .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে ৪ শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন- ব্যারিস্টার কায়সার কামাল ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে ৪ শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন- ব্যারিস্টার কায়সার কামাল ..
দুর্গাপুরে ৪ শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন- ব্যারিস্টার কায়সার কামাল ..
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গতবারের মতো এবারও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চার শহীদদের পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন..

 

 জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

 বুধবার   বিএনপির ও তাঁর অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন।

উপহারের মধ্যে ছিলো প্রতিটি শহীদ পরিবারের  জন্য ছিলো শাড়ি, লুঙ্গি, মুরগী, চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ,, চিনি, সেমাই, লবন। 
।

২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন দুর্গাপুরের
উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন। 


ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা  আনন্দ প্রকাশ করে বলেন,ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দু:খে সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। ইতোপূর্বে তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন। এই উপহার পেয়ে আমরা খুব খুশি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,শহীদ পরিবারের পাশে দাঁড়ানো হলো আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব । তাঁদের আত্ম বলিদানের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি । তাই তাদের পাশে সর্বদাই আমরা আছি এবং থাকবো।

 

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator