পরিকল্পিতভাবে জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে— মাওলানা রফিকুল ইসলাম খান

****
Eidok پر شیئر
পরিকল্পিতভাবে জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে— মাওলানা রফিকুল ইসলাম খান
تصویر: ماخوذ
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, পরিকল্পিত নানা কৌশলের মাধ্যমে জামায়াতকে ক্ষমতায় আসা থেকে বঞ্চিত করা হয়েছে।
 
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আয়োজনে বুধবার (১৮ মার্চ) বেলা ১২টায় উল্লাপাড়ার একটি স্থানীয় রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, দেশে একটি নির্বাচনী সংস্কৃতি তৈরি হয়েছে। যেখানে জয়ী হলে নির্বাচন সুষ্ঠু বলা হয়, আর পরাজিত হলে তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই জামায়াত পরাজিত হলেও বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে অংশগ্রহণ করেছে।
 
রফিকুল ইসলাম খান আরও বলেন, সরকার জনকল্যাণমূলক কাজ করলে জামায়াত তা সমর্থন ও সহযোগিতা করবে। তবে কোনো জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করা হলে দলটি প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাবে।
 
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, উল্লাপাড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সংসদ সদস্য বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি যদি কোনোভাবে ভুল পথে যাই, তাহলে আপনারা নির্দ্বিধায় তা তুলে ধরবেন।” 
 
তিনি উল্লাপাড়াকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি বাসযোগ্য উপজেলায় রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
 
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা ضلع کی خبریں আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 32 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ضلع کی خبریں আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 115 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু ضلع کی خبریں খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক ضلع کی خبریں শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ ضلع کی خبریں তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি ضلع کی خبریں শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ ضلع کی خبریں সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views