ডিসি-এডিসির নাম ভাঙিয়ে পারসেন্টেজ বাণিজ্য : শত কোটি টাকার টেন্ডারে… | আই নিউজ বিডি

ডিসি-এডিসির নাম ভাঙিয়ে পারসেন্টেজ বাণিজ্য : শত কোটি টাকার টেন্ডারে অনিয়মের পরও বহায় তবিয়তে তত্ত্বাবধায়ক ডা. লিজার খুটির জোর কোথায় ?

স্টাফ রিপোর্টার :
Eidok-এ শেয়ার
ডিসি-এডিসির নাম ভাঙিয়ে পারসেন্টেজ বাণিজ্য : শত কোটি টাকার টেন্ডারে অনিয়মের পরও বহায় তবিয়তে তত্ত্বাবধায়ক ডা. লিজার খুটির জোর কোথায় ?
ছবি: সংগৃহীত

 সরকারি স্বাস্থ্যসেবাকে জিম্মি করে অনিয়ম, দুর্নীতি আর সিন্ডিকেট বাণিজ্যের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. লিজার বিরুদ্ধে। স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে টেন্ডারবাজি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট—সবই চলছে তাঁর ইশারায়। হাসপাতালের সাধারণ সেবা এখন দালাল আর ক্লিনিক মালিকদের পকেটে, যার নেপথ্যে ডা. দিলরুবা ইয়াসমিন  লিজার ‘খুঁটির জোর’ নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন।  অভিযোগ রয়েছে, ডা. লিজা নিজেকে ডিসি (পটুয়াখালী জেলা প্রশাসক) ও এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক)- কে এসব অবৈধ বানিজ্যের সাথে  সংশ্লিষ্টতা রয়েছে  দাবি করে বিভিন্ন অজুহাত পেশ করেন  যার একটি অডিও  ক্লিপ রয়েছে  । এর সত্যতা সম্পর্কে জানতে চাইলে  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  জনাব তারেক হাওলাদার মুঠোফোনে জানান, পটুয়াখালী জেলার অবৈধ কোন কাজের সাথে জেলা প্রশাসনের কেউ জড়িত নয় তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজার দাবি মিথ্যা,  বানেয়াট  ও ব্যক্তিগত ।   প্রতিটি কাজ থেকে মোটা অংকের 'পারসেন্টেজ' হাতিয়ে নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। প্রশাসনের নাম ব্যবহার করায় অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সরকারি পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার টেন্ডারে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠে। পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে দরপত্রের শর্তে কারসাজি করা হয় বলে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয় মন্ত্রণালয়ে। সাপ্তাহিক শীর্ষকাগজ এবং শীর্ষনিউজ ডটকম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে দরপত্র বাতিল করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ক্রয় প্রক্রিয়া বাতিল হলেও এই দুর্নীতি-অনিয়মের সাথে জড়িতদের কারো বিরুদ্ধেই দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয়নি । এই অনিয়ম দুর্নীতির মাস্টারমাইন্ড হলেন- হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা এবং তাঁর স্বামী ডা. মশিউর রহমান। এই দুই শীর্ষ দুর্নীতিবাজ চিকিৎসকও নিজ নিজ পদে বহাল তবিয়তে আছেন। জানা যায়, আওয়ামী সরকারের আমলে যন্ত্রপাতি কেনাকাটায় স্বামী-স্ত্রীর এই সিন্ডিকেট ব্যাপক লুটপাট করেছেন। যা নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে তখন। ওই সময় ৯টি প্যাকেজের ১০৫ কোটি টাকার কেনাকাটায় ভয়াবহ টেন্ডার জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। অনিয়ম ও জাল-জালিয়াতির মাধ্যমে এই ৯ প্যাকেজের কার্যাদেশ দেওয়া হয় চিহ্নিত দুর্নীতিবাজ আওয়ামী ঠিকাদার বাংলাদেশ সায়েন্স হাউজকে। কিন্তু যন্ত্রপাতি সরবরাহ করার জন্য প্রায় দেড় বছর আগে বিল পরিশোধ করা হলেও প্রতিষ্ঠানটি মালামাল সঠিকভাবে বুঝিয়ে দেয়নি।

 নিম্নমানের মালামাল সরবরাহ করে তাতে ইউরোপ-আমেরিকার স্টিকার ও সিল ব্যবহার করেছে। সেই একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অন্তর্বর্তী সরকারের আমলে আবারও অনিয়মের মাধ্যমে ৭৬ কোটি টাকার কার্যাদেশ দেয়ার প্রক্রিয়া চলছিল। এইসব অনিয়মের তথ্য তুলে ধরা হয় সাপ্তাহিক শীর্ষকাগজ-এর ১ ডিসেম্বর ২০২৫ সংখ্যার প্রতিবেদনে। গত বছরের ২৭ অক্টোবর পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য প্রায় ৭৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ওই দরপত্রে অস্ত্রোপচার যন্ত্রপাতি, অ্যানেসথেশিয়া সরঞ্জাম, এক্স-রে ইউনিটের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রের সঙ্গে ঘড়ি, টেলিভিশন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ মোট ৭০৩টি আইটেম একত্রে একটি লটে অন্তর্ভুক্ত করা হয়। পাবলিক প্রকিউরমেন্টস রুলস (পিপিআর) অনুযায়ী এত বৈচিত্র্যময় ও বিপুলসংখ্যক আইটেম এক লটে অন্তর্ভুক্ত করা আইন পরিপন্থি। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে গত ২ নভেম্বর অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্রটি দিয়েছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল ইসলাম।

টেন্ডার অনিয়মের বিষয়ে অভিযোগপত্রে বলা হয়, দরপত্রে নিম্নমানের টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ব্র্যান্ড ও
 মডেলের নাম উল্লেখ করা হয়েছে, যা পিপিআর-২০২৫ বিধিমালার সরাসরি লঙ্ঘন। পাঁচ বছরের পরিবর্তে মাত্র দুই বছরের ওয়ারেন্টি নির্ধারণ করা হয়েছে এবং সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদনের বদলে স্থানীয় প্রতিষ্ঠানের অনুমোদনপত্র গ্রহণযোগ্য করা হয়েছে। এসব শর্ত মানসম্পন্ন যন্ত্রপাতি সংগ্রহে বাধা সৃষ্টি করবে।
 অভিযোগকারীরা আরও উল্লেখ করেন, একই লটে এত সংখ্যক ভিন্ন ভিন্ন পণ্য রাখায় প্রকৃত প্রতিযোগিতা ব্যাহত হবে। দেশের কোনো প্রতিষ্ঠান এককভাবে ৭০৩টি আইটেম সরবরাহে সক্ষম নয়। ফলে দরপত্রটি একচেটিয়া হয়ে পড়বে এবং সরকারি অর্থ অপচয়ের ঝুঁকি তৈরি হবে। পিপিআর অনুযায়ী প্রয়োজনভিত্তিক আলাদা আলাদা লটে বিভাজন করে নতুন করে দরপত্র আহ্বানের সুপারিশ করা হয়।
 সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের তদন্ত এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুরো দরপত্রটি বাতিল করা হয়। কিন্তু টেন্ডার অনিয়মের কারণে দরপত্র বাতিল হলেও এক অদৃশ্য শক্তির বলে দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা বহাল-তবিয়তে রয়ে গেছেন।
 এর আগে বাংলাদেশ সায়েন্স হাউজ নামের দুর্নীতিবাজ প্রতিষ্ঠানটি পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের টেন্ডারের যেসব কাজ পেয়েছে তাতে নিম্নমানের সরঞ্জামে ইউরোপ ও আমেরিকার নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে। সরবরাহকৃত এসব মালামাল এখন পর্যন্ত কোনো কোনোটি ব্যবহারও করা যায়নি। ইতিমধ্যে সংশ্লিষ্ট যন্ত্রপাতির ওয়ারেন্টি পিরিওড-ও শেষ হয়ে যাচ্ছে।
 চলতি অর্থবছরের এই দরপত্র অনিয়মের কারণে বাতিলের ঘটনায় স্বস্তি প্রকাশ করলেও সংশ্লিষ্টরা বলছেন, শুধু টেন্ডার বাতিল নয়- আগের অনিয়মগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে একই ধরনের দুর্নীতি আবারও ফিরে আসবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে এখনো আছেন ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, তাঁর স্বামীও মেডিকেল কলেজে আগের পদেই আছেন। এদিকে প্রকল্প পরিচালক পদে আছেন ডা. এস এম কবির হাসান, যিনি ইতিপূর্বে পটুয়াখালীর সিভিল সার্জন ছিলেন। দুর্নীতি করে নিজ জেলা পটুয়াখালীতে ও গড়েছেন অবৈধ অটেল সম্পদ।  তবে পটুয়াখালী মেডিকেল কলেজ এবং হাসপাতাল- উভয়টিতেই দুর্নীতিবাজ লিজা দম্পতির একচ্ছত্র প্রভাবের কারণে এস এম কবির হাসানও এদের সঙ্গে যুক্ত হয়েছেন। টেন্ডার সংক্রান্ত সবকিছুই হয় তত্ত্বাবধায়কের কক্ষে বসে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের তুলনায় এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে দুর্নীতিবাজচক্র।

চিকিৎসা নয়, চলছে ক্লিনিক ও সিন্ডিকেট ব্যবসা
হাসপাতালটি এখন দালাল আর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভয়ারণ্য।  সরকারি অ্যাম্বুলেন্স অকেজো বসিয়ে রেখে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, হাসপাতালের ভেতরেই ওত পেতে থাকে বিভিন্ন বেসরকারি ক্লিনিকের প্রতিনিধিরা। এসব প্রতিনিধিদের সাথে যুক্ত রয়েছেন তার মনোনীত স্টাফ নার্স,  পিয়ন থেকে শুরু করে একাধিক কর্মচারী।  গুরুতর রোগীদের সরকারি সেবা বঞ্চিত করে কৌশলে পাঠিয়ে দেওয়া হয় নির্দিষ্ট ক্লিনিকে।
হাসপাতালের চিকিৎসকদের বড় একটা অংশ ডিউটি চলাকালীন সরকারি চেম্বার ফেলে বাইরের ক্লিনিকে রোগী দেখায় ব্যস্ত থাকেন। বিনিময়ে ডা. লিজার পক্ষ থেকে মেলে বিশেষ ছাড়। এছাড়া হাসপাতালের ভেতরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ সাধারণ রোগীদের ভোগান্তি চরমে তুলেছে। রোগীদের সরকারি ঔষধ না দিয়ে দামী দামী বিদেশি ঔষধের ফর্দ ধরিয়ে দেওয়া হচ্ছে, যার কমিশন যায় সিন্ডিকেটের পকেটে।
হাসপাতালের অনিয়ম নিয়ে কেউ তথ্য অধিকার আইনে তথ্য জানতে চাইলে ডা. লিজা ও তাঁর সহযোগীরা সেই ব্যক্তির পরিচয় সিন্ডিকেট নেতাদের কাছে ফাঁস করে দেন। এরপর শুরু হয় হুমকি-ধমকি ও ‘ম্যানেজ’ করার চেষ্টা। এমনকি সাধারণ ডাক্তারদের ডিউটি রোস্টার পর্যন্ত গোপন রাখা হয়, যাতে জবাবদিহিতা এড়ানো যায়। এ ব্যাপারে পূর্বে একাধিকবার জানতে চাইলে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া জানান,  পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক  বিষয় সবকিছু দেখভাল করেন তিনিই সবকিছু বলতে পারবেন ।    সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। সিনিয়র ডাক্তাররা চেম্বার প্র্যাকটিসে ব্যস্ত থাকায় পুরো হাসপাতাল চলে ইন্টার্নি ডাক্তারদের ওপর ভরসা করে। হাসপাতালের সামনেই প্রত্যেক ডাক্তাদের আলাদা চেম্বার রয়েছে ।   ডাক্তার, নার্স ও স্টাফরা একই কর্মস্থলে বছরের পর বছর বহাল তবিয়তে আছেন, যার ফলে এখানে একটি শক্তিশালী ‘দুর্নীতি চক্র’ গড়ে উঠেছে। সর্বশেষ নতুন আরো যে ২৫০ বিশিষ্ট হাসপাতালের ভবনগুলোর কাজ শেষ  হয়েছে শুধুমাত্র বিদ্যু সংযোগ দেওয়ার কাজে ঢের বিলম্বে করছে  পটুয়াখালী গণপূর্ত অধিদপ্তর তার পেছনে ও রয়েছে ডাঃ লিজার অদৃশ্য  কালো হাত।    অবিলম্বে  ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা এর  লাগাম টানতে জাতীয়  জনস্বার্থে দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই দুর্নীতিবাজদের যমদূত হিসেবে পরিচিতি পাওয়া সৎ , নিষ্ঠাবান , জনবান্ধন  পটুয়াখালী জেলা প্রশাসক ড. মুহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী  সহ স্বাস্থ্য অধিদপ্তরের  উর্ধ্বতন কর্মকর্তাগণ  হস্তক্ষেপ করে জনদুর্ভোগ লাঘব করবেন এ কামনা করেছেন সচেতন মহল। উল্লেখ্য পটুয়াখালী ২৫০ শষ্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল পটুয়াখালী ও বরগুনা এই দুই জেলার বাসিন্দাদের চিকিৎসার একমাত্র ভরসাস্থল।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جريمة গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 72 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 60 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 98 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جريمة ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 41 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جريمة শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views