টাঙ্গাইলে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের… | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইলে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা!

****
Eidok-এ শেয়ার
টাঙ্গাইলে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা!
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা এডিশনের সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিযুক্ত ইউপি প্যানেল চেয়ারম্যান। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ভুক্তভোগী সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও প্রতিদিনের বাংলাদেশের ভূঞাপুর প্রতিনিধি হিসেবে কর্মরকত রয়েছেন।

গত শুক্রবার ১৩ মার্চ নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ‘বাংলা এডিশন’-এর অনলাইন বিভাগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি নির্দিষ্ট বালতি দিয়ে চাল মাপার সময় সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে। পরবর্তীতে সুবিধাভোগীরা চাল মেপে দেখেন, তা প্রায় সাড়ে ৮ কেজি হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক ব্যক্তি।

প্রতিবেদন সংবাদটি প্রকাশের পর নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) রাশিদুল ইসলাম ফকির ওই সংবাদকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে ভূঞাপুর থানায় সাংবাদিক আতিফ রাসেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছে আখ্যা দিয়ে রাশিদুল ইসলাম দিলীপ বলেন, চাল কম দেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সাংবাদিক আতিফ রাসেল বলেন, সরেজমিনে গিয়ে ভিজিএফের চাল পাওয়া সুবিধাভোগীদের অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। যার সকল ডকুমেন্টস আমার কাছে রয়েছে। 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির হোসেন জানিয়েছেন, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এমনকি তা গ্রহণও করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheter বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheter মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheter প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheter মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheter রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheter খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheter রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views